রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

হাদিস নং: ৬৪৮৩ (কূটকৌশল অধ্যায়)


৬৪৮৩/০১: আবূ নু’মান (রহঃ) . . . . . হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত । তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি, হে জনতা, সকল আমলই নিয়তের সাতে সম্পৃক্ত । যে যা নিয়ত করবে সে তা-ই পাবে । যার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূল (সঃ) এর জন্য হবে তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ) এর জন্যই হবে । আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য বা কোন রমণীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত সে জন্যই হবে, যে জন্য সে হিজরত করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন